অ অপরাহত অপরাহত [ aparā-hata ] বিণ. ১. পরাজিত বা পরাস্ত হয়নি এমন; ২. বাধাবিমুক্ত, অবাধ (অপারহত শক্তি, অপরাহত উদ্যম)। [সং. ন (অ) + পরাহত]।
অ অপচয় অপচয় [ apa-caỷa ] বি. ১. ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); ২. ক্ষয়; হ্রাস। [সং. অপ + √ চি + অ]।
অ অপরাপর অপরাপর [ aparāpara ] বিণ. অন্যান্য, অন্য সমস্ত, আর-আর (অপরাপর বিষয় সম্পর্কে)। [সং. অপর + অপর]।
অ অপঘাত অপঘাত [ apa-ghāta ] বি. ১. আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু, অপমৃত্যু; ২. আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি (অপঘাতে মৃত্যু)।