অপচিকীর্ষু

অপচিকীর্ষু–বিণ. অপকার বা ক্ষতি করতে ইচ্ছুক এমন। বি. অপচিকীর্ষা।

অপচিকীর্ষা

অপচিকীর্ষা [ apa-cikīrşā ] বি. অপকার বা ক্ষতি করার ইচ্ছা। [সং. অপ + √ কৃ + সন্ + অ + আ]। বিণ. অপচিকীর্ষু।

অপরিচয়

অপরিচয় [ apari-caỷa ] বি. পরিচয়ের বা জানার অভাব; জানাশুনা না থাকা। [সং. ন (অ) + পরিচয়]।

অপরিগ্রহ

অপরিগ্রহ [ apari-graha ] বি. অগ্রহণ, গ্রহণ না করা; প্রত্যাখ্যান। বিণ. ১. কিছু (দান) গ্রহণ করেনি এমন; ২. অবিবাহিত। [সং. ন (অ) + পরিগ্রহ]।

অপচার

অপচার [ apa-cāra ] বি. ১. অনুচিত আচরণ, অসদাচরণ; ২. দুর্নীতিমূলক কাজ বা আচরণ, corruption; ৩. কুপথ্যভোজন; ৪. কুপথ্যভোজনের জন্য অজীর্ণ বা বদহজম। [সং. অপ + √ চর্ + অ]।

অপরিকল্পিত

অপরিকল্পিত [ apari-kalpita ] বিণ. পরিকল্পিত নয় এমন; অচিন্তিত। [সং. ন (অ) + পরিকল্পিত]।

অপচীয়মান

অপচীয়মান–বিণ. ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ।

অপরাহ্ন

অপরাহ্ন [ aparāhna ] বি. দিনের শেষ ভাগ, মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকাল। [সং. অপর + অহ্ন]।