অন্যমনস্ক

অন্যমনস্ক, অন্যমনা–বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. অন্যমনস্কতা।

অন্যভৃত্

অন্যভৃত্–বিণ. অন্যকে পালন করে এমন। বি. কাক।

অপনয়

অপনয়, অপনয়ন [ apa-naỷa, apa-naỷana ] বি. অপনোদন, দূরীকরণ (কলঙ্ক অপনয়ন)। [সং. অপ + √ নী + অ, অন]। বিণ. অপনীত।

অপদেবতা

অপদেবতা [ apa-dēbatā ] বি. অপকৃষ্ট দেবতা; দেবতা থেকে হীন এমন দেবযোনি, যক্ষ, গন্ধর্ব, অপ্সরা ইত্যাদি; ভূতপ্রেত ইত্যাদি। [সং. অপ + দেবতা]।

অন্যপূর্বা

অন্যপূর্বা–বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন।

অন্যপুষ্ট

অন্যপুষ্ট–বিণ. অন্যের দ্বারা পালিত। বি. কোকিল।

অপদার্থ

অপদার্থ [ apadārtha ] বিণ. অসার; অযোগ্য; অকর্মণ্য, যার দ্বারা কোনো কাজ হয় না। [সং. ন + পদার্থ]। বি. অপদার্থতা।