অপুচ্ছ

অপুচ্ছ [ apuccha ] বিণ. পুচ্ছহীন, লেজবিহীন। [সং. ন + পুচ্ছ]।

অপরিবর্তিত

অপরিবর্তিত–বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন।

অপরিবর্তনীয়

অপরিবর্তনীয়–বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)।

অপরিবর্তন

অপরিবর্তন [ apari-bartana ] বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]।

অপিনিহিত

অপিনিহিত [ api-nihita ] বি. (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি > আইজ, কাঁচি > কাঁইচি), epenthesis. [সং. অপি + নি + √ ধা + তি]। বিণ. এইভাবে নিষ্পন্ন। বি. অপিনিহিতি।  

অপিনদ্ধ

অপিনদ্ধ [ apinaddha ] বিণ. পরিধান করা হয়েছে এমন, পরিহিত, পরা হয়েছে এমন; শরীরকে আবৃত করার জন্য পরা হয়েছে এমন। [সং. অপি + √ নহ্+ ত]।

অপরিপূর্ণ

অপরিপূর্ণ [ apari-pūrņa ] বিণ. ১. পূর্ণ হয়নি বা পুরোপুরি ভরে যায়নি এমন (অপরিপূর্ণ পাত্র); ২. সফল হয়নি এমন, অপূর্ণ (অপরিপূর্ণ আশা)। [সং. ন + পরিপূর্ণ]। বি. অপরিপূর্ণতা।

অপরিপাটি

অপরিপাটি [ apari-pāţi ] বিণ. সাজানো-গোছানো নয় এমন, আগোছালো। [সং. ন + পরিপাটি]।