অপরিপক্ক

অপরিপক্ক [ apari-pakka ] বিণ. ১. পাকেনি এমন, অপক্ব; ২. কাঁচা; ৩. অপরিণত; অনভিজ্ঞ। [সং. ন + পরিপক্ব]। বি. অপরিপক্বতা।

অপরিণামদর্শী

অপরিণামদর্শী [ apari-ņāma-darśī ] (-র্শিন্) বিণ. পরিণাম ভেবে কাজ করে না এমন; ভবিষ্যতে কী ঘটবে সে সম্পর্কে চিন্তা করে না এমন; অদূরদর্শী; অবিবেচক। [সং. ন + পরিণাম + √ দৃশ্ + ইন্]। বি. অপরিণামদর্শিতা।

অপরিত্যাজ্য

অপরিত্যাজ্য [ apari-tyājya ] বিণ. পরিত্যাগ করা যায় না এমন; অপরিহার্য। [সং. ন + পরিত্যাজ্য]।

অপরিতুষ্ট

অপরিতুষ্ট [ apari-tuşţa ] বিণ. সন্তুষ্ট নয় এমন; তৃপ্ত হয়নি এমন। [সং. ন + পরি + √ তুষ্ + ত]।

অপরিণতবয়স্ক

অপরিণতবয়স্ক–বিণ. অল্পবয়সী; যৌবনপ্রাপ্ত হয়নি এমন; নাবালক।

অপরিণত

অপরিণত [ apari-ņata ] বিণ. পরিণত হয়নি বা পরিণতি লাভ করেনি এমন; অপূর্ণ; অপক্ব, কাঁচা; তরুণ। [সং. ন + পরিণত]।