অপরিমিত

অপরিমিত–বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত।

অপরিমাণ

অপরিমাণ [ apari-māņa ] বিণ. ১. পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; ২. প্রচুর। [সং. ন + পরিমাণ]।

অপুষ্ট

অপুষ্ট [ apuşţa ] বিণ. পুষ্ট বা পরিণত নয় এমন, পাকেনি এমন, কৃশ; রোগা। [সং. ন + পুষ্ট]। বি. অপুষ্টি।

অপুনর্ভব

অপুনর্ভব [ apunarbhaba ] বি. পুনরায় জন্ম না হওয়া; মোক্ষ; পুনর্জন্ম থেকে মুক্তি। [সং. ন + পুনর্ভব]।

অপুত্রক

অপুত্রক [ aputraka ] বিণ. পুত্র নেই এমন, পুত্রহীন (অপুত্রক অবস্হায় তাঁর মৃত্যু হল)। [সং. ন + পুত্র + (সমাসান্ত) ক]।

অপুণ্য

অপুণ্য [ apuņya ] বি. পুণ্যের অভাব; পাপ। [সং. ন + পুণ্য]।

অপরিবাহী

অপরিবাহী [ apari-bāhī ] (-হিন্) বিণ. পরিবহন করে না এমন; বিদ্যুত্ বা তাপ চলাচলের পথ নেই এমন, non-conducting. [সং. ন + পরিবাহী]। বি. অপরিবাহিতা।