অপরিশোধ

অপরিশোধ [ apari-śōdha ] বি. পরিশোধের অভাব; শোধ না করা। [সং. ন + পরিশোধ]।

অপূপ

অপূপ [ apūpa ] বি. পিষ্টক, পিঠা, পিঠে। [সং. অপ + বপ্ (=উপ্) + অ]।

অপরিশুদ্ধ

অপরিশুদ্ধ [ apari-śuddha ] বিণ. বিশুদ্ধ নয় এমন; অপবিত্র; মলিন। [সং. ন + পরি + শুদ্ধ]।

অপূজিত

অপূজিত [ apūjita ] বিণ. পূজা বা সমাদর করা হয়নি এমন, অসমাদৃত (অপূজিত দেবতা)। [সং. ন + পূজিত]।

অপরিম্লান

অপরিম্লান [ apari-mlāna ] বিণ. মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। [সং. ন + পরি + ম্লান]।

অপুষ্যি

অপুষ্যি [ apuşyi ] বি. কুপোষ্য (তোমার মতো অপুষ্যিকে আর খাওয়াতে পারব না)। [বাং. অ + পুষ্যি]।

অপুষ্পকফলদ

অপুষ্পকফলদ–যার পুষ্প বিনা ফল হয়; (যথা, কাঁঠাল, ডুমুর)। 

অপরিমার্জিত

অপরিমার্জিত [ apari-mārjita ] বিণ. পরিমার্জনা অর্থাত্ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। [সং. ন + পরিমার্জিত]।

অপরিমেয়

অপরিমেয়–বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)।

অপুষ্পক

অপুষ্পক [ apuşpaka ] বিণ. ফুল ধরে না এমন (ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ)। [সং. ন + পুষ্প + (সমাসান্ত) ক]।