অপরিষ্কৃত

অপরিষ্কৃত–বিণ. পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত।

অপরিষ্কার

অপরিষ্কার [ aparişkāra ] বিণ. মলিন, নোংরা, অপরিচ্ছন্ন (অপরিষ্কার ঘর)। বি. পরিচ্ছন্নতার অভাব, মালিন্য। [সং. ন + পরিষ্কার]। বিণ. অপরিষ্কৃত।

অপুর্ব

অপুর্ব [ apurba ] বিণ. ১. আগে হয়নি বা ঘটেনি বা ছিল না এমন; অভিনব, অভূতপূর্ব; ২. আশ্চর্য; অতি উত্কৃষ্ট। [সং. ন+ পূর্ব]। বিণ. অপুর্বদৃষ্টি। বি. অপুর্বতা।  

অপূর্ণতা

অপূর্ণতা–বি. ১. অসম্পূর্ণতা; ২. খামতি, ঘাটতি।

অপূর্ণ

অপূর্ণ [ apūrņa ] বিণ. ১. পূর্ণ নয় এমন; অসম্পূর্ণ; ২. অসমাপ্ত (অপূর্ণ সাধনা); ৩. অতৃপ্ত (অপূর্ণ সাধ, অপূর্ণ বাসনা)। [সং. ন + পূর্ণ]। বি. অপূর্ণতা।

অপরিশোধনীয়

অপরিশোধনীয়, অপরিশোধ্য [ apari-śōdhanīỷa, apari-śōdhya ] বিণ. পরিশোধ করা যায় না এমন (অপরিশোধ্য ঋণ)। [সং. ন + পরিশোধনীয়, পরিশোধ্য]। বিণ. অপরিশোধিত।

অপূরণীয়

অপূরণীয় [ apūraņīỷa ] বিণ. পূরণ করা যায় না এমন (তাঁর মৃত্যু দেশের পক্ষে এক অপূরণীয় ক্ষতি)। [সং. ন + পূরণীয়]।