অপরিহরণীয়, অপরিহার্য [ apari-haraņīỷa, apari-hārya ] বিণ. ১. ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; ২. এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে সভা স্হগিত রইল, তাঁর সাহায্য আমার কাছে অপরিহার্য); ৩. অবশ্যম্ভাবী, অনিবার্য (অপরিহার্য ঘটনা)। [সং. ন + পরিহার্য, পরিহরণীয়]।