অপ্রকট হওয়া

অপ্রকট হওয়া–ক্রি. বি. (ধার্মিক পুরুষ বা মহাপুরুষদের সম্বন্ধে) দেহত্যাগ করা, মারা যাওয়া।

অপশ্রুতি

অপশ্রুতি [ apa-śruti ] বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি]।

অপশিক্ষা

অপশিক্ষা [ apa-śikşā ] বি. মন্দ বা নিকৃষ্ট শিক্ষা, কুশিক্ষা। [সং. অপ + শিক্ষা]।

অপ্রকট

অপ্রকট [ aprakaţa ] বিণ. গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। [সং. ন + প্রকট]। ক্রি. বি. অপ্রকট হওয়া। বিণ. অপ্রকটিত।

অপৌরুষের

অপৌরুষের–বিণ. ১. কোনো পুরুষের বা মানুষের কৃত নয় এমন; অলৌকিক (বেদ অপৌরুষেয়); ২. পৌরুষব্যঞ্জক বা বীরত্বব্যঞ্জক নয় এমন; কাপুরুষোচিত।

অপশাসন

অপশাসন [ apa-śāsana ] বি. ১. অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; ২. অযোগ্য শাসকের শাসন। [সং. অপ (অপকৃষ্ট) + শাসন]।

অপশব্দ

অপশব্দ [ apa-śabda ] বি. ১. অপভ্রংশ; বিকৃত শব্দ; ২. ব্যাকরণদুষ্ট শব্দ; ৩. অশ্লীল শব্দ। [সং. অপ (=অপকৃষ্ট) + শব্দ]।

অপৌরুষ

অপৌরুষ [ apauruşa ] বি. ১. পুরুষকারের বা বীরত্বের অভাব; পুরুষের অযোগ্য আচরণ; ২. অগৌরব; ৩. নিন্দা। [সং. ন + পৌরুষ]। 

অপোহ

অপোহ [ apōha ] বি. (ন্যায়.) বিরুদ্ধবাদীর তর্কনিরসনের জন্য বিপরীত তর্ক; যুক্তি বা তর্কের নরসন; খণ্ডন। [সং. অপ + √ ঊহ্ + অ]।

অপলাপ

অপলাপ [ apa-lāpa ] বি. ১. গোপন; (সত্য) অস্বীকার (সত্যের অপলাপ); ২. মিথ্যা উক্তি। [সং. অপ + √ লপ্ + অ]।