অপলকা

অপলকা [ apalakā ] বিণ. পলকা, ভঙ্গুর, ঠুনকো। [বাং. অ (সম্যক অর্থে) + পলকা]।

অপোষ্য

অপোষ্য [ apōşya ] বি. যে শিশুকে যথাযথভাবে পালন করা অসাধ্য; কুপোষ্য, অপুষ্যি। [সং. ন + পোষ্য]।

অপোগণ্ড

অপোগণ্ড [ apōgaņḍa ] বিণ. বি. ১. নাবালক; শিশু; ২. পনেরো বছর বয়সের অনূর্ধ্ব বালক-বালিকা; ৩. (আল.) অকর্মণ্য, অপদার্থ (তার মতো অপোগণ্ড আমি আর দেখিনি)। [সং. অপ + √ গম্ + ড].

অপলক

অপলক [ apalaka ] বিণ. পলকহীন, অনিমেষ, নিমেষহীন, স্হিরদৃষ্টি (অপলক দৃষ্টিতে দেখা)। [সং. ন + ফা. পলক]।

অপর্যুসিত

অপর্যুসিত [ aparyusita ] বিণ. পর্যুসিত বা বাসি হয়নি এমন, টাটকা (অপর্যুসিত ফুল)। [সং. ন + পর্যুসিত]।

অপেশাদার

অপেশাদার [ apēśā-dāra ] বিণ. কেবল পেশা বা জীবিকার জন্য করে না এমন (অপেশাদার অভিনেতা)। [বাং. অ + ফা. পেশাদার]।

অপর্যাপ্ত

অপর্যাপ্ত [ aparyāpta ] বিণ. ১. প্রচুর, অঢেল; যথেষ্ট; প্রয়োজনের চেয়ে বেশি; ২. অপ্রচুর; মোটেই যথেষ্ট নয় এমন। [সং. ন + পর্যাপ্ত]।

অপেরণ

অপেরণ [ apēraņa ] বি. ১. স্হানচ্যুতি, নিজের নির্দিষ্ট স্হান থেকে সরে যাওয়া; ২. আপাতদৃষ্টিতে গ্রহনক্ষত্রের স্বস্হানচ্যুতি, aberration (বি. প.)। [সং. অপ + √ ঈর্ + অন]।

অপর্ণা

অপর্ণা [ aparņā ] বি. যিনি তপস্যাকালে পর্ণ বা পাতাও আহার করেননি, অর্থাত্ দুর্গা বা পার্বতী। [সং. ন + পর্ণ + আ (স্ত্রী.)]।

অপেয়

অপেয় [ apēỷa ] বিণ. পান করার অযোগ্য, পান করা উচিত নয় এমন। [সং. ন + পেয়]।