অপ্রকৃত

অপ্রকৃত [ aprakŗta ] বিণ. প্রকৃত বা খাঁটি নয় এমন; আসল নয় এমন; অযথার্থ। [সং. ন + প্রকৃত]।

অপসারণ

অপসারণ [ apa-sāraņa ] বি. স্হানান্তরিত করা, বিতাড়ন, সরানো। [সং. অপ + √ সৃ + ণিচ্ + অন]। বিণ. অপসারিত। অস-ক্রি. অপসারি।

অপ্রকাশ্য

অপ্রকাশ্য–বিণ. প্রকাশ করা যায় না বা উচিত নয় এমন; গোপনীয়। বি. অপ্রকাশ।

অপসরা

অপসরা–ক্রি. (কাব্যে) ১. সরে যাওয়া; ২. পালিয়ে যাওয়া; ৩. দূরে চলে যাওয়া।

অপ্রকাশিত

অপ্রকাশিত–বিণ. প্রকাশিত বা ব্যক্ত হয়নি এমন; গুপ্ত। বি. অপ্রকাশ।

অপসর

অপসর, অপসরণ [ apa-sara, apa-saraņa ] বি. ১. অন্যত্র যাওয়া; ২. পলায়ন; ৩. নির্গমন। [সং. অপ + √ সৃ + অ, অন]। ক্রি. অপসরা।

অপ্রকাশ

অপ্রকাশ [ aprakāśa ] বি. গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। বিণ. অপ্রকাশিত; গুপ্ত; অপ্রকাশ্য। [সং. ন + প্রকাশ]।

অপসংস্কৃতি

অপসংস্কৃতি [ apa-saṃskŗti ] বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]।