অ অপস্কর অপস্কর [ apaskara ] বি. ১. গুহ্যদ্বার, anus; ২. মল, বিষ্ঠা; ৩. রথের অংশবিশেষ। [সং. অপ + √ কৃ + অ, স্ আগম]।
অ অপ্রখর অপ্রখর [ aprakhara ] বিণ. প্রখর বা তীব্র নয় এমন; মৃদু (অপ্রখর রোদ)। [সং. ন + প্রখর]। বি. অপ্রখরতা।
অ অপসৃত অপসৃত [ apa-sŗta ] বিণ. পলায়ন বা প্রস্হান করেছে এমন; দূরীভূত (অবশেষে বাধা অপসৃত হয়েছে, সৈন্য অপসৃত হয়েছে, )। [সং. অপ + √ সৃ + ত]।
অ অপ্রকৃষ্ট অপ্রকৃষ্ট [ aprakŗşţa ] বিণ. ১. উত্তম বা ভালো নয় এমন; নিকৃষ্ট; ২. বৈশিষ্ট্যহীন। [সং. ন + প্রকৃষ্ট]।
অ অপ্রকৃতিস্হ অপ্রকৃতিস্হ [ aprakŗtisha ] বিণ. স্বাভাবিক মানসিক অবস্হায় নেই এমন; মত্ত; বিকৃতমস্তিষ্ক। [সং. ন + প্রকৃতিস্হ]।
অ অপসারিত অপসারিত–বিণ. দূরে সারিয়ে দেওয়া হয়েছে এমন, দূরীকৃত (বাধা অপসারিত হয়েছে)। বি. অপসারণ। অস-ক্রি. অপসারি।
অ অপসারি অপসারি–অস-ক্রি. অপসারিত করে, সারিয়ে দিয়ে, দূরীভূত করে (‘বিঘ্ন দাও অপসারি’: রবীন্দ্র)। বিণ. অপসারিত। বি. অপসারণ।