অপ্রচুর

অপ্রচুর [ apracura ] বিণ. প্রচুর বা অনেক নয় এমন; অল্প (অপ্রচুর বৃষ্টিপাতই এই দুর্দশার কারণ)। [সং. ন + প্রচুর]। বি. অপ্রাচুর্য।

অপহরা

অপহরা–ক্রি. চুরি করা, লুঠ করা।

অপহরণ

অপহরণ [ apa-haraņa ] বি. ১. বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে অন্যের জিনিস নেওয়া, চুরি; ২. লুণ্ঠন। [সং. অপ + √ হৃ + অন]। বিণ. অপহৃত।

অপ্রচারিত

অপ্রচারিত–বিণ. প্রচার করা হয়নি এমন। বি. অপ্রচার।

অপহত

অপহত [ apa-hata ] বি. বিনাশপ্রাপ্ত, বিনষ্ট; নিহত। [সং. অপ + ইত]।

অপস্রিয়মাণ

অপস্রিয়মাণ [ apa-sriỷa-māņa ] বিণ. সরে যাচ্ছে এমন; ক্রমশ দূরে চলে যাচ্ছে এমন (অপস্রিয়মাণ ট্রেন)। [সং. (?) অপ + √ সৃ + শানচ্। শব্দটি অশুদ্ধ, কেননা শানচ্ এক্ষেত্রে ভুল প্রত্যয়]।

অপ্রচলন

অপ্রচলন [ apracalana ] বিণ. প্রচলনের অভাব; চলিত না থাকা; অব্যবহার। [সং. ন + প্রচলন]।

অপ্রগল্ভ

অপ্রগল্ভ [ apragalbha ] বিণ. ১. অবিনীত বা নির্লজ্জ নয় এমন; ২. বিনীত; ৩. লাজুক; কুণ্ঠিত। [সং. ন + প্রগল্ভ]।

অপস্মার

অপস্মার [ apa-smāra ] বি. মৃগীরোগ, epilepsy. [সং. অপ + স্মার]।