অ অপহ্নব অপহ্নব, অপহ্নুতি [ apahnaba, apahnuti ] বি. ১. (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; ২. অস্বীকার; ৩. চৌর্য; ৪. (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, ‘বৃষ্টিজলে গগন কাঁদিলা’: মধু.)। [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অ অপ্রণয় অপ্রণয় [ apraņaỷa ] বি. ১. প্রীতি বা অনুরাগের অভাব; ২. মনোমালিন্য, বিবাদ। [সং. ন + প্রণয়]। বিণ. অপ্রণয়ী, অপ্রণয়িনী (স্ত্রী.)।