অপাঙ্ক্তেয়

অপাঙ্ক্তেয় [ apāńktēỷa ] বিণ. ১. এক পঙ্ক্তিতে বসার যোগ্য নয় এমন; ২. জাতিচ্যুত, একঘরে; ৩. গুরুত্বহীন, মর্যাদাহীন। [সং. ন + পঙ্ক্তি + এয়]।

অপ্রতিকার্য

অপ্রতিকার্য, অপ্রতিকরণীয়–বিণ. প্রতিকার বা নিবারণের অযোগ্য; প্রতিবিধান করা যায় না এমন। বি. অপ্রতিকার।

অপাকৃত

অপাকৃত–বিণ. অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত। বি. অপাকরণ, অপাকৃতি।

অপ্রতিকার

অপ্রতিকার [ aprati-kāra ] বি. প্রতিকার বা চিকিত্সার অভাব; অচিকিত্সা। [সং. ন + প্রতিকার]। বিণ. অপ্রতিকার্য, অপ্রতিকরণীয়।

অপ্রতর্ক্য

অপ্রতর্ক্য [ apratarkya ] বিণ. তর্কের দ্বারা মীমাংসা করা যায় না এমন, তর্কাতীত। [সং. ন + প্র + √ তর্ক্ + য]।

অপাকরণ

অপাকরণ, অপাকৃতি [ apā-karaņa, apā-kŗti ] বি. ১. অপসারণ, অপনয়ন, দূরীকরণ; ২. মোচন; ৩. নিবারণ, প্রশমন; ৪. শোধন। [সং. অপ + আ + √ কৃ + অন, তি]। বিণ. অপাকৃত।

অপাক

অপাক [ apāka ] বি. অজীর্ণ রোগ; অপক্ক অবস্হা। বিণ. অজীর্ণ; অপক্ক। [সং. ন + পাক]।

অপ্রতর

অপ্রতর [ apratara ] বিণ. পার হওয়া যায় না এমন, অনতিক্রম্য (‘অপ্রতর পরিখার মাঝে’: সু. দ.)। [সং. ন + প্রতর]।