অপ্রদীপ

অপ্রদীপ [ apradīpa ] বি. আলোকের অভাব, আলোকহীনতা, blackout. [সং. ন + প্রদীপ]।

অপার্থশব্দ

অপার্থশব্দ [ apārtha śabda ] বি. অশিষ্ট শব্দ; ইতর শব্দ; অশ্লীল শব্দ; cant word, obscene word. [সং. অপ + অর্থ + শব্দ]।

অপ্রত্যাশিত

অপ্রত্যাশিত [ apratyāśita ] বিণ. ১. আশা করা হয়নি বা করা যায়নি এমন, অভাবিত (অপ্রত্যাশিত সৌভাগ্য); ২. অতর্কিত, আকস্মিক (অপ্রত্যাশিত উক্তি, অপ্রত্যাশিত উত্তর)। [সং. ন + প্রত্যাশিত]।

অপারেশন

অপারেশন [ apārēśana ] বি. ১. ক্রিয়াকলাপ; সক্রিয়তা; ২. অস্ত্রোপচার। [ইং. operation]।

অপ্রত্যাখ্যাত

অপ্রত্যাখ্যাত–বিণ. অগ্রাহ্য করা বা প্রত্যাখ্যান করা হয়নি এমন। বি. অপ্রত্যাখ্যান।

অপারেটর

অপারেটর [ apārēţara ] বি. মেশিনচালক। [ইং. operator]।

অপ্রত্যাখ্যান

অপ্রত্যাখ্যান [ apratyākhyāna ] বি. অস্বীকার বা ত্যাগ না করা; স্বীকার। [সং. ন + প্রত্যাখ্যান]। বিণ. অপ্রত্যাখ্যাত।