অপ্রত্যয়ী

অপ্রত্যয়ী (-য়িন্)–বিণ. বিশ্বাস করে না এমন, অবিশ্বাসী। বি. অপ্রত্যয় ।

অপারদর্শী

অপারদর্শী [ apāra-darśī ] (-র্শিন্) বিণ. অদক্ষ, পটু নয় এমন। [সং. ন + পারদর্শিন্]। বি. অপারদর্শিতা।

অপ্রত্যয়

অপ্রত্যয় [ apratyaỷa ] বি. অবিশ্বাস, প্রত্যয়ের বা বিশ্বাসের অভাব, সন্দেহ। [সং. ন + প্রত্যয়]। বিণ. অপ্রত্যয়ী।

অপ্রত্যক্ষ

অপ্রত্যক্ষ [ apratyakşa ] বিণ. ১. ইন্দ্রিয়ের অগোচর, অতীন্দ্রিয়; ২. প্রত্যক্ষ নয় এমন, পরোক্ষ। [সং. ন + প্রত্যক্ষ]।

অপ্রতুলতা

অপ্রতুলতা–(ন. শ.) বি. অপ্রাচুর্য। বি. অপ্রতুল।

অপারক

অপারক, অপারগ [ apāraka, apāraga ] বিণ. পারক নয় এমন অর্থাত্ অক্ষম, অসমর্থ (ঘোষীভবন বা vocalization এর জন্য অপারক শব্দটি অপারগ হয়েছে)। [সং. ন + পারক]।

অপ্রতুল

অপ্রতুল [ apratula ] বি. ১. অপ্রাচুর্য; অভাব, অনটন, টানাটানি; ২. অসংগতি। [সং. ন + প্রতুল]। বি. অপ্রতুলতা।

অপার

অপার [ apāra ] বিণ. ১. পার বা কূল নেই এমন, পারহীন, অকূল (অপার সমুদ্র); ২. অসীম (অপার দুঃখ)। [সং. ন + পার].

অপায়ন

অপায়ন [ apāỷana ] বি. ১. পলায়ন; ২. উপায়। [সং. অপ + √ ই + অন]।