অ অপিধান অপিধান [ apidhāna ] বি. আবরণ, অচ্ছাদন। একই অর্থে পিধান দ্র। বিণ. অনাচ্ছাদিত (অ-পিধান অর্থে)। [সং. অপি + √ ধা + অন]।
অ অপালন অপালন [ apālana ] বি. ঠিকমতো পালনের অভাব; ত্রুটিপূর্ণ প্রজাপালন, কুশাসন; অযত্ন। [সং. ন + পালন]।
অ অপার্যমানে অপার্যমানে [ apārya-mānē ] ক্রি-বিণ. অসামর্থ্যের জন্য বা অক্ষমতার জন্য কোনো কাজ না পারলে বা না পারায়; অসাধ্য হলে। [সং. অপার্যমাণ]।
অ অপার্থিব অপার্থিব [ apārthiba ] বিণ. ১. পৃথিবীর নয় এমন, জাগতিক নয় এমন; ২. অলৌকিক; ৩. অতীন্দ্রিয় (‘সেই অপার্থিব সুর কেউ ভুলে যেতে পারে?’: জী. দা.)। [সং. ন + পার্থিব]।