অপ্রযুক্ত

অপ্রযুক্ত [ aprayukta ] বিণ. ১. প্রয়োগ করা বা ব্যবহার করা হয়নি এমন, অব্যবহৃত; ২. অসংগত; ৩. অযোগ্য। [সং. ন + প্রযুক্ত]। বি. অপ্রযুক্ততা।

অপ্রমাণ

অপ্রমাণ [ apramāņa ] বি. প্রমাণের অভাব। বিণ. প্রমাণিত নয় বা হয়নি এমন, অপ্রমাণিত। বিণ. অপ্রমাণিত। [সং. ন + প্রমাণ]।

অপ্রযত্ন

অপ্রযত্ন [ aprayatna ] বি. যথেষ্ট যত্ন বা চেষ্টার অভাব; উদ্যমের অভাব। [সং. ন + প্রযত্ন]।

অপ্রমত্ত

অপ্রমত্ত [ apramatta ] বিণ. ১. মত্ত বা মাতাল নয় এমন; ২. প্রসাদহীন; ৩. কর্তব্য সম্পর্কে সচেতন ও অবহিত। [সং. ন + প্রমত্ত]।

অপ্রমেয়

অপ্রমেয় [ apramēỷa ] বিণ. ১. অজ্ঞেয়; ২. পরিমাপ করা যায় না এমন; অসংখ্য; প্রচুর; ৩. প্রমাণ করা যায় না এমন। বি. ব্রহ্ম। [সং. ন + প্রমেয়]।

অপ্রবৃত্তি

অপ্রবৃত্তি [ aprabŗtti ] বি. অরুচি, অনিচ্ছা, অনাসক্তি (আহারে অপ্রবৃত্তি, অসাধু কাজে অপ্রবৃত্তি)। [সং. ন + প্রবৃত্তি]।

অপ্রমাদ

অপ্রমাদ [ apramāda ] বি. ১. প্রমাদহীনতা; ২. সাবধানতা। বিণ. প্রমাদহীন; অবহিত। [সং. ন + প্রমাদ]।

অপ্রবীণ

অপ্রবীণ [ aprabīņa ] বিণ. বিজ্ঞ নয় এমন; অভিজ্ঞতা নেই এমন; নবীন। [সং. ন + প্রবীণ]।

অপ্রমাণিত

অপ্রমাণিত–বিণ. প্রমাণিত হয়নি এমন। বি. অপ্রমাণ।