অপ্রয়োজনীয়

অপ্রয়োজনীয়–বিণ. কাজে লাগে না এমন, প্রয়োজনীয় নয় এমন, অনাবশ্যক, অদরকারি। বি. অপ্রয়োজন, অপ্রয়োজনীয়তা।

অবতরণিকা

অবতরণিকা–বি. ১. (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; ২. সিঁড়ি, সোপান। অব-তরা ক্রি. (কাব্যে) ১. নামা, নেমে আসা; ২. অবতীর্ণ বা আবির্ভূত হওয়া।

অপ্রয়োজন

অপ্রয়োজন [ apraỷōjana ] বি. প্রয়োজনের অভাব, প্রয়োজনহীনতা। [সং. ন + প্রয়োজন]। বি. অপ্রয়োজনীয়তা। বিণ. অপ্রয়োজনীয়।

অবতরণ

অবতরণ [ aba-taraņa ] বি. নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। [সং. অব + √ তৃ + অন]।

অপ্রয়োগ

অপ্রয়োগ [ apraỷōga ] বি. প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। [সং. ন + প্রয়োগ]।

অবতংস

অবতংস [ aba-taṃsa ] বি. ভূষণ, অলংকার; কানের অলংকার; শিরোভূষণ; গৌরব বা গৌরবের বস্তু (চন্দ্রবংশাবতংস)। [সং. অব + √ তংস্ (=ভূষণ) + অ]।

অপ্রয়াস

অপ্রয়াস [ apraỷāsa ] বি. চেষ্টার অভাব, নিশ্চেষ্টতা। [সং ন + প্রয়াস]।

অবজ্ঞেয়

অবজ্ঞেয়–বিণ. অবজ্ঞা বা উপেক্ষার যোগ্য।

অপ্রযোজ্য

অপ্রযোজ্য [ aprayōjya ] বিণ. প্রয়োগ করা যায় না এমন। [সং. ন + প্রযোজ্য]।

অপ্রযুক্ততা

অপ্রযুক্ততা–বি. অব্যবহার্যতা; প্রয়োগ করা যায় না এমন অবস্হা; অসংগতি। বিণ. অপ্রযুক্ত।