অ অবতীর্ণ অবতীর্ণ [ aba-tīrņa ] বিণ. ১. অবতরণ করেছে অর্থাত্ নেমেছে এমন; ২. অবতাররূপে আবির্ভূত; ৩. উপনীত; ৪. অতিক্রান্ত, উত্তীর্ণ। [সং. অব + √ তৃ + ত]।
অ অপ্রশংসনীয় অপ্রশংসনীয়–বিণ. প্রশংসা করা যায় না এমন, নিন্দাজনক, প্রশংসার অযোগ্য, অপ্রশংসিত। বি. অপ্রশংসা।
অ অবতারণ অবতারণ [ aba-tāraņa ] বি. ১. উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; ২. প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]।
অ অবতার অবতার [ aba-tāra ] বি. ১. জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; ২. জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); ৩. মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার); ৪. অবতরণ, নীচে নামা; ৫. (ব্যঙ্গাত্মক) কিম্ভূত বা অদ্ভুত মূর্তি। [সং. অব √ তৃ + অ]।
অ অবতল অবতল [ aba-tala ] বিণ. মধ্যভাগ নিচু এমন; মধ্যদেশ নিচু এমন উপরিতলবিশিষ্ট, concave (বি. প.)। [সং. অব + তল]। বিপ. উত্তল, convex.