অপ্রসিদ্ধি

অপ্রসিদ্ধি–বি. ১. খ্যাতির অভাব; ২. প্রমাণের অভাব। বিণ. অপ্রসিদ্ধ।

অবদাত

অবদাত [ aba-dāta ] বি. সাদা রং, শ্বেত বর্ণ। বিণ. ১. সাদা; ২. শোভিত; ৩. নির্মল। [সং. অব + √ দা + ত]।

অপ্রসিদ্ধ

অপ্রসিদ্ধ [ aprasiddha ] বিণ. ১. অবিখ্যাত; সাধারণের কাছে অজ্ঞাত; ২. অসিদ্ধ; ৩. অপ্রমাণিত। [সং. ন + প্রসিদ্ধ]। বি. অপ্রসিদ্ধি।

অপ্রসন্নতা

অপ্রসন্নতা–বি. অসন্তোষ, বিরক্তি, বিষন্নতা; প্রতিকূলতা। বিণ. অপ্রসন্ন।

অবদমিত

অবদমিত [ aba-damita ] বিণ. অবদমন করা হয়েছে এমন, repressed. [সং. অব + দমিত]।

অপ্রসন্ন

অপ্রসন্ন [ aprasanna ] বিণ. ১. অসন্তুষ্ট, বিরক্ত (অপ্রসন্ন চিত্ত, অপ্রসন্ন মন); ২. বিষন্ন, ম্লান, দুঃখিত; ৩. প্রতিকূল (ভাগ্য অপ্রসন্ন)। [সং. ন + প্রসন্ন]। বি. অপ্রসন্নতা।

অবদমন

অবদমন [ aba-damana ] বি. মনের স্বাভাবিক প্রবৃত্তি বা বাসনা দমন, repression (বি. প.)। [সং. অব + দমন]।

অপ্রশস্ত

অপ্রশস্ত [ apraśasta ] বিণ. ১. চওড়া নয় এমন, সংকীর্ণ; ২. নিন্দিত; ৩. অশুভ (অপ্রশস্ত সময়); ৪. প্রতিকূল। [সং. ন + প্রশস্ত]।

অবদংশ

অবদংশ [ aba-daṃśa ] বি. ১. রুচিকর খাদ্য; ২. মদের চাট। [সং. অব + √ দনশ্ + অ]।

অপ্রশমিত

অপ্রশমিত [ apraśamita ] বিণ. নিবারিত বা সংযত করা হয়নি এমন। [সং. ন + প্রশমিত]।