অ অপ্রহত অপ্রহত [ aprahata ] বিণ. ১. অনাবাদি, কর্ষণ করা হয়নি এমন (অপ্রহত ভূমি); ২. লোকচলাচল হয়নি এমন (অপ্রহত স্হান)। [সং. ন + প্রহত]।
অ অপ্রস্তুতপ্রশংসা অপ্রস্তুতপ্রশংসা–বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়।
অ অবদারণ অবদারণ [ aba-dāraņa ] বি. ১. বিদারণ, বিদীর্ণ করা; ২. খনন। [সং. অব + √ দৃ + ণিচ্ + অন]। বিণ. অবদীর্ণ।
অ অপ্রস্তুত অপ্রস্তুত [ aprastuta ] বিণ. ১. প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; ২. অনুপস্হিত; ৩. লজ্জিত, অপ্রতিভ; ৪. বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। অপ্রস্তুত হওয়া–ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া।
অ অবদান অবদান [ aba-dāna ] বি. ১. প্রশংসনীয় কর্ম; মহত্ কর্ম; কীর্তি; ২. কর্ম; কৃতকর্ম; ৩. সাহসিকতাপূর্ণ কাজ। [সং. অব + √ দৈ (=দা) + অন]।