অবধারণা

অবধারণা–বি. (দর্শ.) বোধশক্তি, ধারণাশক্তি, congnition. অবধারিত বিণ. নিশ্চিত, অনিবার্য; নির্ধারিত, নিরূপিত।

অবধারণ

অবধারণ [ aba-dhāraņa ] বি. নির্ধারণ; ধার্য করা; নিরূপণ। [সং. অব + ধারণ]।

অপ্রাণী

অপ্রাণী (-ণিন্)–বি. বিণ. প্রাণী নয় এমন; প্রাণ নেই এমন।

অবধায়ক

অবধায়ক [ aba-dhāỷaka ] বি. ১. রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; ২. মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। [সং. অব + √ ধা + অক]।

অপ্রাণ

অপ্রাণ [ aprāņa ] বি. প্রাণহীনতা; প্রাণের অভাব, জীবনের অভাব।  বিণ. প্রাণহীন, নির্জীব, মৃত। [সং. ন + প্রাণ]।

অপ্রাচুর্য

অপ্রাচুর্য [ aprācurya ] বি. বাহুল্যের অভাব; অল্পতা (বৃষ্টিপাতের অপ্রাচুর্য)। [সং. ন + প্রাচুর্য]। বিণ. অপ্রচুর।

অবধান

অবধান [ aba-dhāna ] বি. একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। অনু-ক্রি. (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন (‘অবধান নরপতি’: রক্ষ)। [সং. অব + √ ধা + অন]।

অবদ্য

অবদ্য [ abadya ] বিণ. অকথ্য; নিন্দনীয়। [সং. ন + √ বদ্ + য]। তু. বিপ. অনবদ্য।

অপ্রাচীন

অপ্রাচীন [ aprācīna ] বিণ. ১. প্রাচীন বা পুরনো নয় এমন। (অপ্রাচীন প্রথা); ২. নতুন, আধুনিক। [সং. ন + প্রাচীন]।

অপ্রাকৃত

অপ্রাকৃত [ aprākŗta ] বিণ. পৃথিবীতে ঘটে না এমন, অলৌকিক; অসাধারণ, অস্বাভাবিক। [সং. ন + প্রাকৃত]।