ঢ ঢেঁড়স ঢেঁড়স [ ḍhēnḍsa ] বি. ১. সবজি ফলবিশেষ ২. (আল. ব্যঙ্গে) অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি (তুমি একটা আস্ত ঢেঁড়স) [দেশি]।
ঢ ঢিসঢিস ঢিসঢিস [ ḍhisa-ḍhisa ] বি. অত্যধিক ভোজনের জন্য বা অন্য কারণে শারীরিক অস্বস্তির ভাব (বেশি খেয়ে এখন শরীরটা ঢিসঢিস করছে)। [দেশি]।
ঢ ঢিলেঢালা ঢিলেঢালা [ ḍhilē-ḍhālā ] বিণ. ১. শিথিল (ঢিলেঢালা পোশাক); ২. (আল.) দীর্ঘসূত্র; অলস; যার কাজে আঁটসাঁট নেই এমন (খুবই ঢিলেঢালা গোছের মানুষ)। [বাং. ঢিলে + ঢালা]।
ঢ ঢিপ ঢিপ [ ḍhipa ] বি. ১. ভারী জিনিস হঠাত্ জোরে পড়ার শব্দ (ঢিপ করে তাল পড়ল); ২. হঠাত্ গড় হয়ে প্রণাম করার শব্দ (ঢিপ করে প্রণাম)। [দেশি]। ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।