ঢাকি

ঢাকি [ ḍhāki ] বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।

ঢাকাঢাকি

ঢাকাঢাকি [ ḍhākā-ḍhāki ] বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা। [বাং. ঢাকা + ঢাকি]।

ঢাকাই পরোটা

ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকাই

ঢাকাই [ ḍhākāi ] বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)। [বাং. ঢাকা + ই]। ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকা

ঢাকা [ ḍhākā ] বি. ১. ঢাকনা; ২. আবরণ (‘খুলে দিলে স্তব্ধতার ঢাকা’: রবীন্দ্র)। ☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ☐ ক্রি. ১. আবৃত করা, আচ্ছাদিত করা; ২. ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); ৩. চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]।

ঢাঁই

ঢাঁই [ ḍhāmi ] বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। ☐ বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।

ঢাউস

ঢাউস [ ḍhāusa ] বিণ. অতি বৃহদাকার, প্রকাণ্ড; বেঢপরকমের বড় (ঢাউস ঘুড়ি, ঢাউস বোঁচকা)। [হি. ঢব্বুস]।

ঢলতা

ঢলতা [ ḍhalatā ] বি. ১. পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে ২. গ্রাম ঢলতা চলে যাচ্ছে); ২. টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]।

ঢন ঢন

ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)।

ঢন

ঢন [ ḍhana ] বি. ঘণ্টার বা ধাতুপাত্রে আঘাতের আওয়াজ। [ধ্বন্যা.]। ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)।