ঢ ঢোলতা ঢোলতা [ ḍhōlatā ] বি. ১. ছলনা; ২. ভান (ওসব ঢোলতায় ভুলব না)। [বাং. ঢোল (আঞ্চ. = রঙ্গ, তামাশা) + তা]।
ঢ ঢ্যামনা ঢেমনা, ঢ্যামনা [ ḍhēmanā, ḍhyāmanā ] বি. ১. লম্পট; ২. নির্বিষ সাপবিশেষ। [দেশি]। স্ত্রী. ঢেমনি।
ঢ ঢেমনা ঢেমনা, ঢ্যামনা [ ḍhēmanā, ḍhyāmanā ] বি. ১. লম্পট; ২. নির্বিষ সাপবিশেষ। [দেশি]। স্ত্রী. ঢেমনি।
ঢ ঢের ঢের [ ḍhēra ] বিণ. ক্রি-বিণ, প্রচুর, যথেষ্ট, দেদার (‘বয়স হয়েছে ঢের, পেনসনই তো পঁচিশ বছর’)। ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।