ঢুলুঢুলু করা

ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া (‘শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু’: বিহারী)।

ঢুলঢুল করা

ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া (‘শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু’: বিহারী)।

ঢুলুনি

ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)।

ঢুলনি

ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)।

ঢুলা

ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। ☐ বি. উক্ত অর্থে।

ঢোলানো

ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঢুলানো

ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঢুলি

ঢুলি [ ḍhuli ] বি. ১. ঢোলবাদক; ২. বাঙালি ঢোলবাদক সম্প্রদায়বিশেষ। [মুন্ডা. ঢোল (?) + বাং. ই]।

ঢপ ঢপ

ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ।

ঢপ

ঢপ১ [ ḍhapa ] বি. গড়ন, আকার; ডৌল। [দেশি]। ঢপ২ [ ḍhapa ] বি. বাংলা কীর্তনাঙ্গ গানবিশেষ (ঢপ গেয়ে বেড়ায়)। [দেশি]। ঢপ৩ [ ḍhapa ] বি. টুপ বা টপ-এর চেয়ে জোর শব্দ; ভারী জিনিস পড়বার বা ভারী কিছু দিয়ে নরম ও শূন্যগর্ভ বস্তুতে আঘাতের শব্দ (কাপড়ের বাণ্ডিলটা ঢপ করে ফেলল)। [ধ্বন্যা.]। ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ। ঢপ৪ [ ḍhapa ] বি. (অশোভন) ধাপ্পা, মিথ্যে কথা, গুলপট্টি (আমাকে ঢপ দেওয়া সহজ নয়)। [দেশি]।