ঢিমা

ঢিমা, (কথ্য) ঢিমে [ ḍhimā, ḍhimē ] বিণ. ১. মৃদু, ক্ষীণ (ঢিমে আওয়াজ); ২. মন্হর, বিলম্বিত (ঢিমা তালের গান); ৩. উদ্যমহীন; অলস, চটপটে নয় এমন (লোকটা ভারী ঢিমে)। [হি. ধীমা]। ঢিমাতেতালা বি. ১. সংগীতের তালবিশেষ, বিলম্বিত ত্রিতাল; ২. (আল.) অতি ধীর গতি, মন্হর গতি; উদ্যমহীনতা (এত ঢিমেতেতালায় চললে এ কাজ সহজে শেষ হবে না)।

ঢালাই

ঢালাই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)। ☐ বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)।

ঢালাইকর

ঢালাইকর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে।

ঢালাও

ঢালাও বিণ. ১. বিস্তীর্ণ (ঢালাও ফরাস); ২. প্রচুর, দেদার (ঢালাও খাবার); ৩. অবাধ (ঢালাও হুকুম)।

ঢালাঢালি

ঢালাঢালি বি. এক পাত্র থেকে অন্য পাত্রে ক্রমাগত ঢালা।

ঢালা

ঢালা [ ḍhālā ] ক্রি. ১. তরল বা কঠিন কোনো পদার্থ কোনো পাত্র থেকে ফেলা (দুধ ঢালা, চাল ঢালা); ২. ধাতুকে নির্দিষ্ট আকার দেবার জন্য গলিয়ে পাতিত করা (ছাঁচে ঢালা); ৩. প্রচুর ব্যয় করা (টাকা ঢালা); ৪. নিয়োজিত করা (মনপ্রাণ ঢালা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. ঢেলে ফেলা হয়েছে এমন (ঢালা জল, ঢালা চাল); ২. ঢালাই-করা (ঢালা কড়াই); ৩. ঢালাও ও সুবিস্তৃত (ঢালা বিছানা)। [বাং. ঢাল১ + আ]। ঢালাই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)। ☐ বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)। ঢালাইকর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে।...

ঢুল

ঢুল [ ḍhula ] বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)। [হি. √ ঢুল < প্রাকৃ. √ ডোল < সং. √ দুল্]। ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)। ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)। ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)। ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। ☐ বি. উক্ত অর্থে। ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। ☐...

ঢুলুঢুলু

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।

ঢুলঢুলে

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।

ঢুলঢুল

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।