ঢ ঢোকা ঢুকা, ঢোকা [ ḍhukā, ḍhōkā ] ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)। ☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. √ ঢুক্ক < সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]। ঢুকানো, ঢোকানো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঢ ঢুকা ঢুকা, ঢোকা [ ḍhukā, ḍhōkā ] ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)। ☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. √ ঢুক্ক < সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]। ঢুকানো, ঢোকানো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঢ ঢুঁঢু ঢুঢু, ঢুঁঢু [ ḍhuḍhu, ḍhun̐ḍhu ] বি. কিছুই নয়, ফাঁকি; ফাঁকা (কাজের বেলায় ঢুঁঢু, ভাঁড়ের ভিতর ঢুঁঢু)। [ধ্বন্যা. (শূন্যতাব্যঞ্জক)]।
ঢ ঢুঁড়া ঢুঁড়া, ঢোঁড়া [ ḍhun̐ḍ়ā, ḍhōn̐ḍā ] ক্রি. খোঁজা (অনেক ঢুঁড়েও পাইনি)। ☐ বি. খোঁজ, খোঁজাখুঁজি। [সং. √ ঢুণ্ঢ্ + বাং. আ-তু. হি. ঢুঁড়না]।
ঢ ঢুঁ দেওয়া ঢু দেওয়া, ঢুঁ দেওয়া বি. ক্রি. ১. মাথা বা শিং দিয়ে গুঁতো দেওয়া; ২. (আল.) কোথাও আড্ডা দিতে যাওয়া (তার বাড়িতে একবার ঢুঁ দিয়ে আসি)।
ঢ ঢিলা ঢিলা, (কথ্য) ঢিলে [ ḍhilā, (kathya) ḍhilē ] বিণ. ১. শিথিল (ঢিলা জামা পরেছে); ২. বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি); ৩. অলস (ঢিলা লোক)। ☐ বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)। [প্রাকৃ. সিঢিল < সং. শিথিল]। ঢিলামি বি. শৈথিল্য, আলস্য।
ঢ ঢিমাতেতালা ঢিমাতেতালা বি. ১. সংগীতের তালবিশেষ, বিলম্বিত ত্রিতাল; ২. (আল.) অতি ধীর গতি, মন্হর গতি; উদ্যমহীনতা (এত ঢিমেতেতালায় চললে এ কাজ সহজে শেষ হবে না)।