ঢক ঢক

ঢক ঢক বি. ১. ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); ২. আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক করে নড়ছে)।

ঢক

ঢক১ [ ḍhaka ] বি. জল বা অন্য তরল পদার্থ গেলার বা ঢালার শব্দ। [ধ্বন্যা.]। ঢক ঢক বি. ১. ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); ২. আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক করে নড়ছে)। ঢক২ [ ḍhaka ] বি. গড়ন, আকৃতি (মাছের ঢক দেখেই বলা যায় স্বাদ কেমন হবে)। [দেশি]।

ঢং

ঢং১ [ ḍha ] বি. ১. ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো); ২. গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)। [দেশি]। ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন। ঢং২ [ ḍha ] বি. ১. ঘণ্টার আওয়াজ; ২. ধাতুপাত্র প্রভৃতিতে আঘাতের আওয়াজ। [ধ্বন্যা.]। ঢং ঢং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।

ঢং ঢং

ঢং ঢং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।

ঢঙি

ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন।

ঢলঢলে

ঢলঢলে বিণ. ১. ঢিলা (ঢলঢলে জামা); ২. লাবণ্যময় (ঢলঢলে মুখ)।

ঢলঢল

ঢলঢল [ ḍhala-ḍhala ] বি. ১. ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); ২. লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); ৩. রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); ৪. পরিপূর্ণতার জন্য চঞ্চলতা (‘দিঘি-ভরা জল করে ঢলঢল’: রবীন্দ্র)। ☐ বিণ. ১. আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); ২. লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল (‘ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি’: গো. দা.)। [দেশি]। ঢলঢলে বিণ. ১. ঢিলা (ঢলঢলে জামা); ২. লাবণ্যময় (ঢলঢলে মুখ)।

ঢল

ঢল [ ḍhala ] বি. ১. ঢালু জায়গা, ঢাল; ক্রমনিম্নতা; ২. পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী জলরাশি; ৩. বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি (ঢল নামা)। [দেশি]।

ঢাকঢাকগুড়গুড়

ঢাকঢাকগুড়গুড় [ ḍhākaḍhāka-guḍguḍ ] বি. কোনো কথা গোপন রাখার চেষ্টা, চাপাচাপি, ঢাকাঢাকি (এ নিয়ে এত ঢাকঢাক-গুড়গুড় কীসের? স্পষ্ট কথা বলতে ভয় কী?)। [বাং. ঢাকা ঢাকা (গোপন) + গুড়গুড় (ধ্বন্যা.)]।

ঢাকঢোল পেটানো

ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।