ডগডগ

ডগ-ডগ [ ḍaga-ḍaga ] বি. উজ্জ্বলতার ভাব (লাল ডগডগ করছে)। [ধ্বন্যা.]। ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)।

ডক্টর

ডক্টর [ ḍakṭara ] বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]।

ডকে ওঠা

ডকে ওঠা [ ḍakē ōṭhā ] ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]।

ডক

ডক [ ḍaka ] বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]।

ড [ ḍ ] বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক। n. the thirteenth consonant of the Bengali alphabet.

ঢাক বাজানো

ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া।

ঢিমা তাল

ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা।

ঢিলে

ঢিলা, (কথ্য) ঢিলে [ ḍhilā, (kathya) ḍhilē ] বিণ. ১. শিথিল (ঢিলা জামা পরেছে); ২. বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি); ৩. অলস (ঢিলা লোক)। ☐ বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)। [প্রাকৃ. সিঢিল < সং. শিথিল]। ঢিলামি বি. শৈথিল্য, আলস্য।