ট টর্পেডো টর্পেডো [ ṭarpēḍō ] বি. ডুবোজাহাজ থেকে ছোড়া হয় এমন চুরুটের আকৃতিবিশিষ্ট ক্ষেপণাস্ত্র। [ইং. torpedo]।
ট টরটর টরটর [ ṭara-ṭara ] ক্রি-বিণ. ১. (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); ২. (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টরটরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে।