ট টনসিল টনসিল [ ṭana-sila ] বি. গলার মধ্যে জিহ্বার মূলদেশে স্হিত গ্ল্যাণ্ড বা গ্রন্হিদ্বয়। [ইং. tonsils]।
ট টপকানো টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।
ট টপকা টপকা [ ṭapakā ] ক্রি. পার হওয়া; লাফিয়ে পার হওয়া। [হি. টপ]। টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।
ট টনিক টনিক [ ṭanika ] বি. ১. শক্তিবর্ধক ওষুধ; ২. (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]।
ট টনটন টনটন [ ṭana-ṭana ] বি. আঁটসাঁট টানটান পরিপূর্ণ বা তীক্ষ্ণ হওয়ার দরুন অস্বস্তি বা বেদনাবোধ (পা টনটন করছে)। [ধ্বন্যা.]। টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)। টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।