টহল

টহল [ ṭahala ] বি. ১. পায়চারি; ২. পর্যটন (দুনিয়াময় টহল দেওয়া); ৩. ঘুরে ঘুরে পাহারা (পুলিশ সারা শহর টহল দিচ্ছে)। [হি. টহল্না]। টহলদার বি. ১. চৌকিদার; ২. ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; ৩. পর্যটনকারী; ৪. পাহারাওয়ালা। টহলদারি বি. টহলদারের বৃত্তি বা কাজ। টহলানো বি. ক্রি. ১. টহল দেওয়া বা দেওয়ানো; ২. ঘোড়াকে হাঁটানো।

টসটস

টসটস [ ṭasa-ṭasa ] বি. ১. রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); ২. ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)। [ধ্বন্যা.]। টসটসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।

টসটসে

টসটসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।

টসকানো

টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. ১. অস্বাভাবিক হওয়া; ২. ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); ৩. সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।

টসকা

টলমলে

টলমলায়মান, টলমলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।

টলমলায়মান

টলমলায়মান, টলমলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।

টলমলা

টলমলা ক্রি. টলমল করা; টলমল করানো।

টলমল

টলমল [ ṭala-mala ] বি. ১. অস্হির আন্দোলিত বা পতনোম্মুখ হওয়ার লক্ষণ (ধরণী টলমল করছে); ২. উচ্ছলিত হওয়ার লক্ষণ (বর্ষায় নদীর জল টলমল করছে)। [বাং. টল + মল (সহচর শব্দ)]। ☐ বিণ. উক্ত সব অর্থে (টলমল অবস্হা)। টলমলা ক্রি. টলমল করা; টলমল করানো। টলমলানি বি. টলমল করার অবস্হা। টল-মলায়-মান, টল-মলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।