টাইফয়েড

টাইফয়েড [ ṭāi-phaẏēḍa ] বি. আন্ত্রিক জ্বর; সান্নিপাতিক জ্বর, জীবাণুঘটিত জ্বরবিশেষ। [ইং. typhoid]।

টাইপিস্ট

টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক।

টাইপরাইটার

টাইপরাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter.

টাইপ করা

টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া।

টাইপ

টাইপ [ ṭāipa ] বি. ১. অক্ষর (ছাপাখানার টাইপ, টাইপরাইটারের টাইপ); ২. ধরন, প্রকার (বদ টাইপের লোক, নাটকে টাইপ সৃষ্টি করা)। [ইং. type]। টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া। টাইপরাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter. টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক।

টাইট

টাইট [ ṭāiṭa ] বিণ. ১. আঁট, টান টান, শক্ত (প্যাণ্টটা বড় টাইট হয়েছে); ২. (অশা.) ঢিট, শায়েস্তা, জব্দ (লোকটার বড় বাড় বেড়েছে, একটু টাইট করে দিতে হবে)। ☐ বি. (অশা.) বকুনি; জব্দ করার জন্য ব্যবস্থা (টাইট দেওয়া)। [ইং. tight]।

টাই

টাই [ ṭāi ] বি. ইয়োরোপীয় পুরুষের পোশাকের অঙ্গরূপে জামার কলারের সঙ্গে বাঁধবার ফিতাবিশেষ। [ইং. tie, necktie]।

টহলদারি

টহলদারি বি. টহলদারের বৃত্তি বা কাজ।

টা

টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে (‘রাজাটা খেপেছে রে’: রবীন্দ্র; হচ্ছেটা কী?)।

টহলদার

টহলদার বি. ১. চৌকিদার; ২. ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; ৩. পর্যটনকারী; ৪. পাহারাওয়ালা।