টুপি পরানো

টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।

টুপি

টুপি [ ṭupi ] বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।

টুনটুনি

টুনটুনি [ ṭuna-ṭuni ] বি. ধূসর বর্ণের চঞ্চল ও ছোট পাখিবিশেষ, tailor-bird. [তু. সং. টুণ্টক]।

টুঙ্গি

টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. ১. উঁচু মঞ্চ; ২. মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জলটুঙ্গি — দ্র জল।

টুঙি

টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. ১. উঁচু মঞ্চ; ২. মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জলটুঙ্গি — দ্র জল।

টুকুন

টুকু, টুকুন [ ṭuku, ṭukuna ] পরিমাণ বা আকারের অল্পতাসূচক পদাশ্রিত নির্দেশকবিশেষ (এইটুকু ছেলে, এতটুকুন খাবার, কতটুকু দুধ)। [দেশি]।

টুকু

টুকু, টুকুন [ ṭuku, ṭukuna ] পরিমাণ বা আকারের অল্পতাসূচক পদাশ্রিত নির্দেশকবিশেষ (এইটুকু ছেলে, এতটুকুন খাবার, কতটুকু দুধ)। [দেশি]।

টুকিটাকি

টুকিটাকি [ ṭuki-ṭāki ] বি. যত্সামান্য অংশ, সামান্য কাজ (কিছু টুকিটাকি বাকি আছে)। ☐ বিণ. ১. ছোটখাটো (টুকিটাকি কাজ); ২. যত্সামান্য, একটু-আধটু (টুকিটাকি খাবার)। [দেশি]।

টুকি

টুকি [ ṭuki ] বি. শিশুদের লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা বোঝাতে ধ্বনিবিশেষ (টুকি দিয়েছে)। [দেশি]।

টুকরি

টুকরি [ ṭukari ] বি. ছোট ঝুড়ি, টুপড়ি (এক টুকরি আম)। [তু. হি. টোকরী]।