টেক্কা মারা

টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টেক্কা দেওয়া

টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টেক্কা

টেক্কা [ ṭēkkā ] বি. ১. এক ফোঁটাযুক্ত তাস; ২. টক্কর, পাল্লা। [দেশি-তু. টক্কর]। টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টুক টুক

টুক টুক বি. ১. ক্রমাগত টুক শব্দ; ২. অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুটিগুটি (টুক টুক করে চলে)।

টুসি

টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।

টুসকি

টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।

টুসটুসে

টুসটুসে বিণ. টুসটুস করছে এমন (পাকা টুসটুসে ফল)। [ধ্বন্যা.]।

টুসটুস

টুসটুস [ ṭusa-ṭusa ] বি. ১. টসটস অপেক্ষা মৃদুতর শব্দ; ২. রসে পূর্ণ হওয়ার ভাব বা অবস্হা (ফলটা পেকে টুসটুস করছে)। টুসটুসে বিণ. টুসটুস করছে এমন (পাকা টুসটুসে ফল)। [ধ্বন্যা.]।

টুলো পণ্ডিত

টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল।

টুলো

টুলো [ ṭulō ] বিণ. ১. টোলে শিক্ষাপ্রাপ্ত; ২. টোলের টোলসংক্রান্ত। [বাং. টোল + উয়া > ও]। টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল।