ট ট্যাপারি টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ। [দেশি-তু. সং. পেটারি]।
ট টেনেটুনে টেনেটুনে [ ṭēnē-ṭunē ] ক্রি-বিণ. কোনোরকমে; অতিকষ্টে (এ টাকায় টেনেটুনে এ মাসটা চলবে)। [বাং. টানা + এ + টুনে (সহচর শব্দ)]।
ট টিপনি টিপন, টিপনি, টিপুনি [ ṭipana, ṭipani, ṭipuni ] বি. ১. টেপন; ২. গোপন চিমটি; ৩. গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)।
ট টিপন টিপন, টিপনি, টিপুনি [ ṭipana, ṭipani, ṭipuni ] বি. ১. টেপন; ২. গোপন চিমটি; ৩. গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)। অন্তরটিপুনি দ্র অন্তর। [টিপা দ্র]।
ট টক্কর টক্কর [ ṭakkara ] বি. ১. হোঁচট, ঠোকর (টক্কর খাওয়া); ২. ধাক্কা; ৩. পাল্লা, প্রতিযোগিতা (তাকে টক্কর দেওয়া তোমার কাজ নয়)। [দেশি]।
ট ট্যাড়া টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍā ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।
ট টেড়া টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍ় ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।