ট্যাঙ্ক

ট্যাঙ্ক [ ṭyāṅka ] বি. ১. জলাধার, জলের বড় টোবাচ্চা; ২. কামান বা গোলাবারুদ বহনকারী সামরিক স্হলযানবিশেষ। [ইং. tank]।

ট্যাঙস ট্যাঙস

ট্যাঙস ট্যাঙস [ ṭyāṅasa ṭyāṅasa ] বি. পা টেনে টেনে অর্থাত্ অতি কষ্টে বা ক্লান্তভাবে চলা (ট্যাঙস ট্যাঙস করে চলা)। [ধ্বন্যা.]।

ট্যাক্সি

ট্যাক্সি [ ṭyāksi ] বি. ভাড়াটে মোটরগাড়ি। [ইং. taxi-cab]।

ট্যাক্স

ট্যাক্স [ ṭyāksa ] বি. কর, সরকারকে প্রদেয় কর; খাজনা; শুল্ক। [ইং. tax]।

ট্যাঁস

ট্যাঁস [ ṭyāmsa ] বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়। [দেশি]।

ট্যাঁফো

ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

ট্যাঁ

ট্যাঁ [ ṭyā ] বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

টোস্ট

টোস্ট [ ṭōsṭa ] বি. আগুনে সেঁকা পাঁউরুটি বা সেঁকা পাউঁরুটির খণ্ড। [ইং. toast]।

টেপারি

টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ। [দেশি-তু. সং. পেটারি]।