ট্রোফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার। [ইং. trophy]।

ট্রাফিক

ট্রাফিক [ ṭrāphika ] বি. বড় রাস্তায় চলাচলকারী যানবাহন বা যানবাহনের চলাচল। [ইং. traffic]।

ট্রফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার। [ইং. trophy]।

ট্রানজিস্টার

ট্রানজিস্টার [ ṭrāna-jisṭāra ] বি. ব্যাটারিচালিত বেতার যন্ত্র। [ইং. transistor]।

ট্রাঙ্ক

ট্রাঙ্ক [ ṭrāṅka ] বি. টিন, স্টিল প্রভৃতি ধাতুনির্মিত বড় বাক্স বা তোরঙ্গ। [ইং. trunk]।

ট্রাক

ট্রাক [ ṭrāka ] বি. লরি, ভারী মালবাহী মোটরযান। [ইং. truck]।

ট্যাসল

ট্যাসল [ ṭyāsala ] বি. ১. ঝালর; ২. মেয়েদের চুল বাঁধার কিংবা কণ্ঠভূষণরূপে ব্যবহৃত ঝালরযুক্ত ফিতে। [ইং. tassel]।

ট্যালকম পাউডার

ট্যালকম পাউডার [ ṭyālakama pāuḍāra ] বি. প্রসাধনী হিসাবে ব্যবহৃত সাদা রঙের মিহি অঙ্গরাগবিশেষ। [ইং. talcum powder]।

ট্যাবলেট

ট্যাবলেট [ ṭyāba-lēṭa ] বি. ওষুধের বড়ি। [ইং. tablet]।

ট্যানা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]।