ট্র্যাক

ট্র্যাক [ ṭryāka ] বি. দৌড় প্রতিযোগিতার জন্য বা খেলাধূলার জন্য প্রস্তুত বা চিহ্নিত পথ। [ইং. track]।

ট্র্যাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।

ট্রেসিং পেপার

ট্রেসিং পেপার [ ṭrēsi mpēpāra ] বি. লেখা বা আঁকা নকল করার জন্য অতি সূক্ষ্ম বা পাতলা কাগজ; নকশা আঁকার স্বচ্ছ কাগজ। [ইং. tracing paper]।

ট্রেলার

ট্রেলার [ ṭrēlāra ] বি. একটি পাইলট গাড়ির দ্বারা বাহিত গাড়ি। [ইং. trailer]।

ট্রেন

ট্রেন [ ṭrēna ] বি. রেলগাড়ি। [ইং. train]।

ট্রেড ইউনিয়ন

ট্রেড ইউনিয়ন [ ṭrēḍa iuniẏana ] বি. শ্রমিকসংঘ, শ্রমিকদের কল্যাণে নিয়োজিত এবং শ্রমিকদের নিয়ে গঠিত সংঘ। [ইং. trade union]।

ট্রেজারি

ট্রেজারি [ ṭrējāri ] বি. সরকারি ধনাগার বা কোষাগার, রাজকোষ। [ইং. treasury]।

ট্রে

ট্রে [ ṭrē ] বি. দ্রব্যসম্ভার রাখার উপযোগী এবং বারকোশের আকারবিশিষ্ট পাত্র বা আধার। [ইং. tray]।

ট্রাম

ট্রাম [ ṭrāma ] বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ। [ইং. tram-car]। ট্রামলাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে।