টেড়ি

টেড়ি, টেরি [ ṭēḍi, ṭēri ] বি. ১. সিঁথি; ২. বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)। [সং. তির্যক্-তু. হি. টেড়ী]।

টেপ

টেপ [ ṭēpa ] বি. ১. ফিতা; ২. টেপরেকর্ডার (খুব জোরে টেপ চলিয়েছে); ৩. ছোট মেয়েদের জামাবিশেষ, tape-frock. [ইং. tape]।

টেণ্ডার

টেণ্ডার [ ṭēṇḍāra ] বি. নির্দিষ্ট মূল্যে বা নির্ধারিত শর্তে জিনিসপত্র জোগান দেওয়ার প্রতিশ্রুতিপত্র, (পরি.) মূল্যবেদনপত্র। [ইং. tender]।

টেণ্ডাইমেণ্ডাই

টেণ্ডাইমেণ্ডাই [ ṭēṇḍāi-mēṇḍāi ] বি. ১. সক্রোধ আস্ফালন (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই চলবে না); ২. গরম মেজাজ। [দেশি]।

টেরিয়ে যাওয়া

টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাত্ বোকা বনে যাওয়া।

ট্যাকট্যাক

ট্যাঁকট্যাঁক, ট্যাকট্যাক [ ṭyānka-ṭyānka, ṭyāka-ṭyāka ] বি. ক্যাঁটক্যাঁট; ক্রমাগত তীক্ষ্ণ সমালোচনাসূচক মন্তব্য। [ধ্বন্যা.]।

টোপর

টোপর [ ṭōpara ] বি. ১. হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; ২. হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ১. + র]।

টোড়ি

টোড়ি, তোড়ি [ ṭōḍi, tōḍi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [সং. তুবরী]।

টোটো

টোটো, টো-টো [ ṭōṭō, ṭō-ṭō ] বি. অব্য. উদ্দেশ্যহীনভাবে ক্রমাগত ঘুরে বেড়ানোর ভাব (সারা দিন টোটো করে বেড়ানো)। [দেশি]।

ট্রাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।