টুপটাপ

টুপটাপ বি. ক্রি-বিণ. তরল পদার্থের ফোঁটা বা ছোট জিনিস ক্রমাগত পড়ার শব্দ।

টুপ

টুপ [ ṭupa ] বি. ১. টপ-এর চেয়ে মৃদুতর শব্দ; ২. দ্রুত বা চট করে গেলার বা ডোবার শব্দ (জিনিসটা টুপ করে ডুবে গেল)। [ধ্বন্যা.]। টুপটাপ বি. ক্রি-বিণ. তরল পদার্থের ফোঁটা বা ছোট জিনিস ক্রমাগত পড়ার শব্দ। টুপ টুপ বি. ক্রমাগত টুপ শব্দ।

ট্যাঁটরা

টেঁটরা, ট্যাঁটরা [ ṭēnṭarā, ṭyānṭarā ] বি. ১. (প্রধানত প্রচারকার্যে ব্যবহৃত) ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, ঢ্যাঁড়া; ২. প্রচার, ঢোল-শোহরত। [তু. হি. ঢিঢোরা]।

টেঁটরা

ট্যাটন

টেটন, ট্যাটন [ ṭēṭana, ṭyāṭana ] বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)। [দেশি]। বি. স্ত্রী. টেটনি।

টেটন

ট্যাটা

টেটা, ট্যাটা [ ṭēṭā, ṭyāṭā ] বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ। [দেশি]।

টেটা