টান টান

টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।

টান

টান [ ṭāna ] বি. ১. আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); ২. আঁট ভাব (দড়ির গিঁটের টান); ৩. বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); ৪. আসক্তি, মমতা (নাড়ির টান); ৫. অভাব (পয়সার টান); ৬. অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); ৭. হাঁপানি (টান উঠেছে); ৮. তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); ৯. কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); ১০. দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা২ দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।

টুটায়ব

টুটায়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টুটানো

টুটানো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টুটব

টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে (‘টুটব বিরহক ওর’: বিদ্যা.)।

টুটত

টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়।

টুটই

টুটই ক্রি. (ব্রজ.) ১. ভগ্ন হয় বা করে; ২. দূর করে।

টুটা

টুটা [ ṭuṭā ] ক্রি. বি. ১. ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; ২. দূর হওয়া; ৩. দূর করা; ৪. চূর্ণ করা বা হওয়া (‘টুটিল মোহ-কারা’: রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) ১. ভগ্ন হয় বা করে; ২. দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে (‘টুটব বিরহক ওর’: বিদ্যা.)। টুটানো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। টুটায়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টুন

টুন [ ṭuna ] বি. টন-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। টুন টুন বি. ক্রমাগত টুন শব্দ।