ট টুকরো টুকরা, (কথ্য) টুকরো [ ṭukarā, (kathya) ṭukarō ] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. ১. খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); ২. বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।
ট টুকরা টুকরা, (কথ্য) টুকরো [ ṭukarā, (kathya) ṭukarō ] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. ১. খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); ২. বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।
ট টুকটাক টুকটাক [ ṭuka-ṭāka ] বিণ. সামান্য, অল্পস্বল্প, ছোটখাটো (টুকটাক কাজকর্ম করে)। ☐ বি. ছোটখাটো কাজকর্ম (টুকটাক করে)। [দেশি]। টুকটাক করে ক্রি-বিণ. কোনোরকমে; নানা উপায়ে, এটাসেটা করে (টুকটাক করে সংসারটা চালায়)।
ট টুক টুক [ ṭuka ] বি. ১. টক-এর চেয়ে মৃদুতর শব্দ; ২. টপ (টুক করে গেলা); ৩. দ্রুততাসূচক ভাব। [ধ্বন্যা.]। টুক টুক বি. ১. ক্রমাগত টুক শব্দ; ২. অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুটিগুটি (টুক টুক করে চলে)।
ট টুঁটি টুঁটি [ ṭunṭi ] বি. ১. কণ্ঠনালী; ২. কণ্ঠ। [হি. টেঁটুয়া]। টুঁটি ছেঁড়া ক্রি. বি. ১. কণ্ঠ ছিন্ন করা; ২. বধ করা। টুঁটি টেপা ক্রি. বি. কণ্ঠরোধ করা; কথা বলতে না দেওয়া; গলা টিপে ধরা।