টিকা
টিকা১ [ ṭikā১ ] বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ। [হি. টিকিয়া]। টিকা২ [ ṭikā২ ] বি. তিলক, কপালের ফোঁটা (রাজটিকা)। [প্রাকৃ. টিক্ক < সং. তিলক]। টিকা পরানো বি. ক্রি. কপালে চন্দনাদির ফোঁটা দেওয়া। টিকা৩ [ ṭikā৩ ] বি. দেহে ক্ষত করে বা সুচ বিদ্ধ করে বসন্তাদি রোগের প্রতিষেধক বীজ প্রয়োগ। [তু. সং. গুটিকা, বটিকা]। টিকা ওঠা ক্রি. বি. টিকার ঘা পেকে ওঠা। ̃ দার বি. যে টিকা দেয়। টিকা৪, টেকা [ ṭikā৪, ṭēkā ] বি. ক্রি. ১. থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না); ২. স্হায়ী হওয়া (এ জুতো টিকবে?); ৩. বজায় থাকা (ধোপে টিকবে না); ৪....