টানাটানি

টানাটানি বি. ১. পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; ২. অভাব-অনটন (টানাটানির সংসার)।

টানাবোনা

টানাবোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)।

টানাহেঁচড়া

টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।

টুকা

টুকা১, টোকা১ [ ṭukā, ṭōkā ] ক্রি. ১. দোষের উল্লেখ করা; ২. তিরস্কার করা (কথায় কথায় লোককে টোকে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ টোক]। টুকা২, টোকা২ [ ṭukā, ṭōkā ] ক্রি. ১. লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); ২. নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); ৩. অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টুকাটুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]। টুকা৩ [ ṭukā ] ক্রি. টাকা, সেলাই করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ টঙ্ক্ + বাং. আ]। টুকানো ক্রি. টাঁকানো, সেলাই...

টুকানো

টুকানো ক্রি. টাঁকানো, সেলাই করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টুকাটুকি

টুকাটুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]।

টালমাটাল

টালমাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। ☐ বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)।

টাল

টাল১ [ ṭāla ] বি. স্তূপ, গাদা (টাল দিয়ে আলু রাখা)। [হি.]। টাল২ [ ṭāla ] বি. ১. বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); ২. এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); ৩. হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); ৪. ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); ৫. স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। টালবাহানা বি. দেরি; মিথ্যা ওজর। টালমাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। ☐ বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)।

টিক

টিক১ [ ṭika১ ] বি. দাগ, চিহ্ন; √ এই দাগ (শুধু টিক দেওয়া প্রশ্নগুলো পড়বে)। [ইং. tick]। টিক২ [ ṭika২ ] বি. সেগুন কাঠ। [ইং. teak]।