টাটা

টাটা১ [ ṭā-ṭā১ ] বি. বিদায়দান বা বিদায়গ্রহণের সময় শুভেচ্ছা প্রকাশের উক্তি, সাধারণত শিশুদের ক্ষেত্রে প্রচলিত। [ইং. ta-ta]। টাটা২ [ ṭāṭā২ ] ক্রি. টাটানো, ব্যথার অনুভূতি হওয়া। [প্রাকৃ. তত্ত < সং. তপ্ত]। টাটানো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)। টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি। চোখ টাটানো ক্রি. বি. অন্যের সুখ সইতে না পারা, ঈর্ষা হওয়া।

টাটানো

টাটানো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)।

টাটানি

টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি।

টাটি

টাটি১ [ ṭāṭi১ ] বি. মাটির ছোট খুরি বা ভাঁড়। [দেশি]। টাটি২ [ ṭāṭi২ ] বি. চাটাই, দরমা প্রভৃতির বেড়া বা আবরণ, ঝাঁপ। [হি. টট্টর]।

টেকো

টেকো১ [ ṭēkō১ ] দ্র টাকু। টেকো২ [ ṭēkō২ ] বিণ. মাথায় টাকযুক্ত (টেকো লোক)। [বাং. টাক + উয়া > ও]।

টানা

টানা১ [ ṭānā১ ] বি. ১. কাপড়ের লম্বা দিকের সুতো; ২. দেরাজ, (টানওয়ালা টেবিল)। [টানা২ দ্র]। টানাপোড়েন বি. ১. কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; ২. (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)। টানা২ [ ṭānā২ ] ক্রি. ১. আকর্ষণ করা (কাছে টানা); ২. আঁকা (রেখা টানা); ৩. বহন করা (মাল টানা); ৪. পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); ৫. ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); ৬. ধূমপান করা (বিড়ি টানা); ৭. শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); ৮. (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); ৯....

টানাপোড়েন

টানাপোড়েন বি. ১. কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; ২. (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)।

টানাহ্যাঁচড়া

টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।

টানাজাল

টানাজাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ।

টানা টানা

টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)।